আমাদের সহায়তায়
মালয়েশিয়ায়
বিশ্বমানের চিকিৎসা।
বাংলাদেশি রোগীদের জন্য কুয়ালালামপুর ভিত্তিক মালয়েশিয়ায় মেডিকেল ট্যুরিজম সহায়তা। আপনার প্রথম Text থেকে নিরাপদে দেশে ফিরে আসা পর্যন্ত, পুরো যাত্রায় আমাদের টিম পাশে থাকবে।
ঢাকা থেকে কুয়ালালামপুর পর্যন্ত আমরা থাকব আপনার পাশে।
মালয়েশিয়ায় চিকিৎসা নিতে চান?
জেনে নিন পুরো প্রক্রিয়া
আপনি আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন; বাকি সব চিন্তা আমাদের। প্রথম WhatsApp Text থেকে বাংলাদেশে নিরাপদে ফিরে আসা পর্যন্ত।
WhatsApp-এ আপনার মেডিকেল রিপোর্ট পাঠান
আপনার মেডিকেল রিপোর্ট, টেস্টের ফলাফল, প্রেসক্রিপশন বা আগের চিকিৎসার কাগজপত্র WhatsApp-এ পাঠান। আমাদের টিম সেগুলো দেখে আপনার জন্য পরবর্তী করণীয় সম্পর্কে জানাবে।
রিপোর্ট দেখে আমরা বুঝিয়ে বলব, এরপর কী করতে হবে।
বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে টেলিকনসাল্টেশন
আপনার অনুরোধে কুয়ালালামপুরের পার্টনার হাসপাতালের উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে অনলাইন পরামর্শের ব্যবস্থা করা হবে। এতে মালয়েশিয়া যাওয়ার আগেই আপনার চিকিৎসা সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা করার সুযোগ পাবেন।
আপনার অনুরোধে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে অনলাইন পরামর্শের ব্যবস্থা করা হবে।
চিকিৎসার পরিকল্পনা আর আনুমানিক খরচ
হাসপাতাল থেকে আপনার চিকিৎসার সম্ভাব্য পরিকল্পনা ও আনুমানিক খরচের বিস্তারিত জানানো হবে। কোন খাতে কত খরচ হতে পারে এবং এর মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে, তা আমরা সহজভাবে বুঝিয়ে দেব।
সম্পূর্ণ স্বচ্ছ খরচের বিবরণ পাবেন, কোনো লুকানো চার্জ নেই।
ভিসা, ফ্লাইট ও থাকার প্রস্তুতি
মেডিকেল ভিসার জন্য হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র ও Invitation Letter পেতে আমরা সহায়তা করি। পাশাপাশি ফ্লাইট এবং হাসপাতালের কাছাকাছি সুবিধাজনক হোটেল বা থাকার জায়গা খুঁজে নিতেও সাহায্য করি।
মালয়েশিয়ার মেডিকেল ভিসার জন্য হাসপাতালের Invitation Letter দ্রুত সংগ্রহে সহায়তা করা হবে।
বিমানবন্দর থেকে, আমরা আছি আপনার সঙ্গে
কুয়ালালামপুরে পৌঁছালে আমাদের টিম KLIA Airport এ আপনাকে রিসিভ করবে। সেখান থেকে হোটেল বা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থাতেও আমরা সহায়তা করব।
নতুন শহরে পৌঁছে কোথায় যাবেন বা কীভাবে যাবেন, এসব নিয়ে চিন্তা করতে হবে না।
হাসপাতালে থাকাকালীন সব ধরনের সহায়তা
ডাডাক্তারের সঙ্গে কথা বলা থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন প্রক্রিয়া, কাগজপত্র ও প্রয়োজনীয় যোগাযোগে আমাদের টিম পাশে থাকবে। ভাষাগত সমস্যা হলে বুঝিয়ে বলতে সাহায্য করব। বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরাও প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
চিকিৎসার সময় আপনার প্রয়োজনীয় বিষয়গুলো সহজভাবে সামলাতে আমরা পাশে থাকব।
চিকিৎসা শেষে দেশে ফেরা ও ফলো-আপ
চিকিৎসা শেষে দেশে ফেরার পরও প্রয়োজনে আমরা আপনার পাশে থাকব। ডাক্তারের সঙ্গে ফলো-আপ, অনলাইন কনসালটেশন বা পরবর্তী রিপোর্ট পাঠানোর প্রয়োজন হলে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে আমরা সহায়তা করব।
দেশে ফেরার পরও প্রয়োজনে হাসপাতাল ও ডাক্তারের সঙ্গে যোগাযোগে আমরা সহায়তা করব।
আপনার চিকিৎসা, আপনার সিদ্ধান্ত
চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার আগে হাসপাতাল, ডাক্তার ও সম্ভাব্য চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। সবকিছু বুঝে, আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন।
Treatment নিয়ে জানতে WhatsApp করুনউন্নত চিকিৎসা।
সম্পূর্ণ স্বচ্ছতা।
বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত সহজ নয়। তাই মালয়েশিয়া যাওয়ার আগেই ডাক্তার, হাসপাতাল, চিকিৎসার পরিকল্পনা ও সম্ভাব্য খরচ সম্পর্কে যতটা সম্ভব পরিষ্কার ধারণা থাকা জরুরি। আমরা সেই তথ্যগুলো গুছিয়ে আপনার কাছে সহজভাবে তুলে ধরি।
মালয়েশিয়ার অনেক বেসরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যাঁদের অনেকেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। উন্নত চিকিৎসার সুযোগ থাকলেও সিঙ্গাপুর বা পশ্চিমা অনেক দেশের তুলনায় এখানে চিকিৎসার খরচ কম হবে।
বাংলাদেশি রোগীদের জন্য আরেকটি বড় সুবিধা হলো: আমাদের পার্টনার হাসপাতালগুলোতে হালাল খাবার ও নামাজের ব্যবস্থা রয়েছে। তাই চিকিৎসার সময় ধর্মীয় প্রয়োজনগুলো নিয়েও আলাদা করে দুশ্চিন্তা করতে হয় না।
Nomad Capitalist-এর ২০২৫ সালের তালিকায়
মেডিকেল ট্যুরিজমের জন্য মালয়েশিয়াকে বিশ্বের সেরা গন্তব্য হিসেবে রাখা হয়েছে, যেখানে থাইল্যান্ড ও সিঙ্গাপুরও শীর্ষ গন্তব্যগুলোর মধ্যে রয়েছে।
মুসলিম রোগীদের জন্য সুবিধাজনক
হালাল খাবার ও নামাজের ব্যবস্থা থাকায় মুসলিম রোগী ও তাঁদের পরিবারের জন্য চিকিৎসার সময় দৈনন্দিন বিষয়গুলো অনেকটাই সহজ হয়ে যায়।
৬০–৮০% পর্যন্ত কম খরচ
পশ্চিমা অনেক দেশের তুলনায় মালয়েশিয়ায় চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। এমনকি সিঙ্গাপুরের তুলনায়ও অনেক চিকিৎসায় কম খরচে ভালো মানের সেবা পাওয়া যায়।
ঢাকা থেকে সরাসরি ফ্লাইট
ঢাকা থেকে কুয়ালালামপুরে সরাসরি ফ্লাইট রয়েছে। ট্রানজিটের ঝামেলা না থাকায় রোগী ও পরিবারের জন্য যাতায়াত তুলনামূলক সহজ।
বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার
কুয়ালালামপুরের অনেক বেসরকারি হাসপাতালে এমন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যাঁরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
ভিসার প্রস্তুতিতে সহায়তা
মেডিকেল ভিসার জন্য হাসপাতাল থেকে প্রয়োজনীয় আমন্ত্রণপত্র সংগ্রহ এবং অন্যান্য কাগজপত্র গুছিয়ে নিতে আমরা সাহায্য করি।
বিদেশে চিকিৎসা নিতে গেলে শুধু ভালো ডাক্তার বা হাসপাতাল খুঁজলেই হয় না।
রিপোর্ট পাঠানো, অ্যাপয়েন্টমেন্ট, ভিসার কাগজপত্র, ফ্লাইট, থাকার জায়গা, বিমানবন্দর থেকে যাতায়াত—অনেক কিছুই একসঙ্গে সামলাতে হয়। আমরা এই কাজগুলো গুছিয়ে দিই, যাতে আপনি চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে পারেন।
আপনার জন্য একজন নির্দিষ্ট কো-অর্ডিনেটর
প্রথম যোগাযোগ থেকেই আমাদের একজন বাংলা ভাষাভাষী কো-অর্ডিনেটর আপনার সঙ্গে থাকবেন। হাসপাতালের সঙ্গে যোগাযোগ, অ্যাপয়েন্টমেন্ট বা অন্য কোনো তথ্যের জন্য বারবার আলাদা মানুষের সঙ্গে কথা বলতে হবে না।
রিপোর্ট পর্যালোচনা ও বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন
আপনার রিপোর্ট দেখে কোন হাসপাতাল ও specialist doctor উপযুক্ত হতে পারেন, সেটা খুঁজে দিতে আমরা সাহায্য করি। প্রয়োজন হলে অন্য একজন specialist-এর মতামত নেওয়ার ব্যবস্থাও করা যায়।
ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র
মেডিকেল ভিসার জন্য হাসপাতালের আমন্ত্রণপত্র সংগ্রহ, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়া এবং আবেদন প্রক্রিয়া বুঝতে আমরা সাহায্য করি।
ফ্লাইট ও থাকার ব্যবস্থা
রোগী ও সঙ্গে থাকা পরিবারের সদস্যদের জন্য সুবিধাজনক ফ্লাইট এবং হাসপাতালের কাছাকাছি থাকার জায়গা খুঁজে নিতে আমরা সাহায্য করি। প্রয়োজন অনুযায়ী হালাল খাবার ও নামাজের সুবিধা আছে—এমন হোটেল বা অ্যাপার্টমেন্টও বেছে নেওয়া যায়।
এয়ারপোর্ট পিকআপ ও যাতায়াত
KLIA-তে পৌঁছালে আমাদের টিম আপনাকে রিসিভ করবে এবং হোটেল বা হাসপাতালে পৌঁছে দেবে। চিকিৎসার সময় হাসপাতালে যাতায়াতেও প্রয়োজন অনুযায়ী আমরা সঙ্গে থাকব।
বাংলায় কথা বলার সুবিধা
ডাক্তারের সঙ্গে কথা বলার সময় ভাষা নিয়ে সমস্যা হলে আমরা বাংলায় বুঝিয়ে দিতে সাহায্য করি। রিপোর্ট, চিকিৎসার নির্দেশনা বা বিলের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলেও আমাদের টিম সহজ করে বুঝিয়ে দেবে।
২৪/৭ পরিবারের সঙ্গে যোগাযোগ
চিকিৎসার সময় বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা চাইলে আমাদের সঙ্গে WhatsApp-এ যোগাযোগ করতে পারবেন। কোনো কিছু জানতে চাইলে বা খোঁজ নিতে চাইলে আমাদের টিম সরাসরি উত্তর দেবে।
দেশে ফেরার পর ফলো-আপ
চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরার পর ডাক্তারের সঙ্গে আবার কথা বলা বা নতুন রিপোর্ট দেখানোর প্রয়োজন হলে আমরা যোগাযোগ করতে সাহায্য করি।
হাসপাতাল, ডাক্তার বা চিকিৎসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
কোন কোন চিকিৎসায় আমরা আপনাকে সাহায্য করতে পারি?
মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের উন্নত ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ রয়েছে। আপনার রোগ ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত হাসপাতাল ও বিশেষজ্ঞ ডাক্তার খুঁজে নিতে আমরা সাহায্য করি।
হার্ট ও কার্ডিয়াক সার্জারি
বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি, হার্ট ভালভ এবং কার্ডিয়াক ডায়াগনস্টিক। মালয়েশিয়ার Institut Jantung Negara (IJN) এশিয়ার অন্যতম প্রধান কার্ডিয়াক কেন্দ্র।
ক্যান্সার চিকিৎসা
কেমোথেরাপি, রেডিয়েশন, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। Gleneagles ও Island Hospital Penang এশিয়ার শীর্ষস্থানীয় অনকোলজি কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে।
অর্থোপেডিক্স ও জয়েন্ট সার্জারি
হাঁটু ও হিপ রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি এবং স্পোর্টস ইনজুরি চিকিৎসা। শীর্ষ হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও বিশ্বমানের ফলাফল।
IVF ও ফার্টিলিটি চিকিৎসা
IVF, IUI, ICSI, ডিম্বাণু ও শুক্রাণু সংরক্ষণ। Sunway Fertility Centre ৩০ বছরের কম বয়সী রোগীদের জন্য ৬১.২% সাফল্যের হার, যা এশিয়ার উচ্চ হারগুলোর একটি।
নিউরোলজি ও নিউরোসার্জারি
ব্রেন টিউমার অপসারণ, এপিলেপসি সার্জারি ও স্পাইনাল কর্ড চিকিৎসা। মালয়েশিয়ায় উন্নত নিউরো-নেভিগেশন প্রযুক্তি রয়েছে, যা বাংলাদেশে তুলনামূলকভাবে সীমিত।
সম্পূর্ণ শরীরের স্বাস্থ্য পরীক্ষা
MRI, CT স্ক্যান, রক্ত পরীক্ষা এবং বিশেষজ্ঞ পরামর্শসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ। প্রথমবার বিদেশে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য উপযোগী।
আপনার প্রয়োজনীয় চিকিৎসাটি এখানে নেই? সমস্যা নেই। আপনার রিপোর্ট পাঠান, আমরা দেখে জানাব মালয়েশিয়ায় কোথায় চিকিৎসা নেওয়া যেতে পারে।
WhatsApp-এ বিনামূল্যে পরামর্শমালয়েশিয়ার সেরা হাসপাতাল,
এখন আপনার হাতের নাগালে
কুয়ালালামপুরের শীর্ষ বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আমাদের আনুষ্ঠানিক রেফারেল পার্টনারশিপ রয়েছে। আমরা যেসব হাসপাতালের সঙ্গে কাজ করি সেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশি রোগীদের সেবা দেয়।
Sunway Medical Centre
Subang Jaya Medical Centre
Pantai Hospital KL
Gleneagles Kuala Lumpur
Prince Court Medical Centre
KPJ Ampang Puteri
মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন
হাসপাতাল বাছাই, ভিসা, খরচ, অ্যাপয়েন্টমেন্ট কিংবা মালয়েশিয়ায় থাকা, এসব নিয়ে রোগী ও পরিবারের অনেক প্রশ্ন থাকে। এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।আরও কিছু জানতে চান? WhatsApp-এ আমাদের সঙ্গে কথা বলুন।।
WhatsApp-এ কথা বলুনমালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাবার কথা ভাবছেন?
শুরুটা হোক আপনার রিপোর্ট দিয়েআপনার মেডিকেল রিপোর্ট WhatsApp-এ পাঠান। রিপোর্ট দেখে আপনার জন্য কোন হাসপাতাল ও specialist doctor উপযুক্ত হতে পারেন, তা খুঁজে দিতে আমরা সাহায্য করব। প্রয়োজন হলে doctor-এর সঙ্গে online consultation-এর ব্যবস্থাও করা যাবে।
📧 [email protected]
📍 কুয়ালালামপুর · 🕐 দ্রুততম সময়ের মধ্যে Response
